দ্বিতীয়বার চীন সফরে শাহানুর ইসলাম, সঙ্গে মেটলাইফের ইউনিট ম্যানেজার রমজান আলী

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৩ এএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :

দ্বিতীয়বারের মতো চীন সফরে গেছেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মেটলাইফ শাহানুর এজেন্সির কর্ণধার মো. শাহানুর ইসলাম। মেটলাইফের দাপ্তরিক কাজের অংশ হিসেবে বৃহস্পতিবার (১ অক্টোবর) চীনের গুয়াংজুর উদ্দেশে বাংলাদেশ ছাড়েন তিনি ।

এ সফরে তার সঙ্গে রয়েছেন মেটলাইফ শাহানুর এজেন্সির ইউনিট ম্যানেজার মো. রমজান আলী । এর আগে ২০২৫ সালে মেটলাইফের দাপ্তরিক কাজে চীনের রাজধানী বেইজিং সফর করেছিলেন শাহানুর ইসলাম ।

সফর উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) শাহানুর এজেন্সির ইউনিট ম্যানেজার, ফিন্যান্সিয়াল অ্যাডভাইজার (এফএ) ও স্টাফদের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা ও বিদায়ী শুভেচ্ছা জানানো হয় ।

চীনের উদ্দেশে রওনা হওয়ার আগে বিমানবন্দরে উড়োজাহাজে ওঠার প্রস্তুতিকালে নিজের ফেসবুক পোস্টে কয়েকটি ছবি প্রকাশ করেন শাহানুর ইসলাম । ছবিগুলোর সঙ্গে ‘বিদায় বাংলাদেশ’ লিখে একটি পোস্টও দেন তিনি । যা তার শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের নজর কেড়েছে । 

সফর শুরুর আগে সাংবাদিক সহকর্মী এবং এজেন্সির ইউনিট ম্যানেজার ও স্টাফদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শাহানুর ইসলাম । সফর সফলভাবে সম্পন্ন করতে সবার দোয়া কামনা করেন তিনি ।

শাহানুর ইসলাম বলেন, মেটলাইফের দাপ্তরিক কাজের অংশ হিসেবেই এবারের গুয়াংজু সফর । এ সুযোগ পাওয়ায় তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন ।

গুয়াংজু সফর শেষে তার দেশে ফেরার নির্দিষ্ট সময়সূচি তাৎক্ষণিকভাবে জানা যায়নি । শাহানুর ইসলাম বলেন, মেটলাইফের কার্যক্রমের মাধ্যমে দেশ-বিদেশে অর্থনৈতিক অবদান রাখার লক্ষ্যেই তার এ সফর ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com