সাতক্ষীরায় ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পিএম

শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরার ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ কাওসার আজিজ। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। 

ঐতিহ্যবাহী এ মেলাকে ঘিরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কসহ সাতক্ষীরা জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। মেলায় বিভিন্ন ধরনের পণ্য, খাবার ও বিনোদনের আয়োজন রয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। 

মেলা ঘিরে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। মেলা চলাকালে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com