ক্ষেতলালে প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০১:০০ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
" দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা " এই প্রতিপাদকে সামনে রেখে, জয়পুরহাটের ক্ষেতলালে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ অক্টোবর উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে, বেলা ১০ টায় সমাজসেবা কার্যালয় হতে একটি র্যালি বের হয়ে, পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলা পরিষ সভা কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়,
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোয়েব মাহবুব এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রউফ, উপজেলা বিএনপি'র সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, পৌর জামায়াতের রাজনৈতিক সচিব এহতে সামুল হক স্বয়ন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, ক্ষেতলাল প্রেস ক্লাবের সভাপতি আজিজার রহমান প্রমুখ।