ক্ষেতলালে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ফুলদীঘিহাট চশমায়ে উলুম ফাজিল মাদ্রাসায় অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) মাদ্রাসার অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. তোতা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুল হাকিম ইসলাম ও বহুতি জি.ইউ আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল কাইয়ুম হুজুরসহ অনেকে।
বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, নিয়মিত পড়াশোনা এবং সন্তানদের প্রতি অভিভাবকদের দায়িত্ব ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
তারা বলেন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সমাবেশে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং শিক্ষার্থীদের সাফল্য বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।