গাইবান্ধার তুলসীঘাটে মাদকবিরোধী মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম

গাইবান্ধা প্রতিনিধি :

 গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের বলরামপুর গ্রামের দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগের তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের তুলসীঘাট সার গোডাউন এলাকায় বলরামপুর ও পীরগাছা গ্রামের স্থানীয় বাসিন্দারা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বলরামপুর গ্রামের মোন্নাফ মন্ডল মিঠু ও তার স্ত্রী হামিদা বেগমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে মাদক কারবার, ভূমি দখলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে দাবি করেন স্থানীয়রা।

বক্তারা এলাকায় মাদক কারবার বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেন। একই সঙ্গে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এ সময় বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নেওয়ায় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন শাহাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মিঠুন, জসিজার রহমান (সঞ্জু), মিজানুর রহমান, সালাম মিয়া, নুরমোহাম্মাদ (পিন্স)সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

তবে মোন্নাফ মন্ডল মিঠু ও হামিদা বেগমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের , তাৎক্ষণিকভাবেই আইনগত ব্যবস্থা দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়রা বলেন, এলাকায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ও আইনানুগ পদক্ষেপ

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com