অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনার আহবান সাংবাদিক মহলের

ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম লাইনর এর উপর সন্ত্রাসী হা/ম/লার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের:

আজ দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম লাইনরকে কালাই তালুকদার পরিবারের একজন সন্ত্রাসী শারীরিকভাবে নির্যাতন করেছে। একজন পেশাদার সাংবাদিককে তাঁর দায়িত্ব পালনকালে এভাবে শারীরিকভাবে হেনস্তা করার অভিযোগ অত্যন্ত গুরুতর। এবং এ হামলায় গুরুতর আহত হোন সাংবাদিক লাইনর।

আগামী পৌরসভা নির্বাচনে কালাই তালুকদার পরিবারকেই সিদ্ধান্ত নিতে হবে, তারা কি সাংবাদিকদের নির্যাতন করে ক্ষমতার মসনদে বসতে চায়, নাকি একজন পেশাদার সাংবাদিকের পাশে দাঁড়িয়ে একজন সন্ত্রাসীর বিরুদ্ধে অবস্থান নেবে?

সাংবাদিকের কলম থামাতে হামলা, ভয়ভীতি কিংবা সন্ত্রাসের পথ বেছে নেওয়া হলে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া জরুরি। সাংবাদিক নির্যাতনের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 

আজ দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম লাইনরকে কালাই তালুকদার পরিবারের একজন সন্ত্রাসী শারীরিকভাবে নির্যাতন করেছে। একজন পেশাদার সাংবাদিককে তাঁর দায়িত্ব পালনকালে এভাবে শারীরিকভাবে হেনস্তা করার অভিযোগ অত্যন্ত গুরুতর।

কালাই থানার ভারপ্রাপ্ত ওসি সাইদুল আলম বলেন সংবাদ পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম যায় এবং তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয় এবং তার পরিবারকে আইনের আশ্রয় নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয় ও সন্ত্রাসীরা যারা হামলা করেছে তাদেরকে দ্রুত গ্রেফতারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি

 

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com