‎বিদ্যুৎ বিভাগের অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পিএম

গাইবান্ধা প্রতিনিধি:

‎গাইবান্ধা বিদ্যুৎ বিভাগে প্রি পেইড মিটার বাতিল করে ডিজিটাল মিটার পূনঃ স্থাপন ভূতরে বিলকারীদের ব্যবস্থা গ্রহণ অব্যাহত লোডশেডিং বন্ধ করা বিদ্যুৎ উতপাদন এবং বিপণনের ক্ষেত্রে অনিয়ম বন্ধ করা এবং বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করেন বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি জাতীয় কমিটি। 

‎বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাষ্টার পাড়া হয়ে বিদ্যুৎ অফিসে গিয়ে শেষ হয়। এ সময় বিদ্যুৎ অফিসের লোকজন প্রধান ফটক বন্ধ করে দিলে বিক্ষোভকারী ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মানববন্ধন করেন।

‎মানববন্ধনে বক্তারা অবিলম্বে ডিজিটাল মিটার বাতিল করা,ভুতেরে বিদ্যুৎ বিল, লোডশেডিং বন্ধ, এবং বিদ্যুৎ বিভাগের অসাধু ব্যক্তি এবং দালালদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য জোড়াল দাবি জানান। 

‎মানববন্ধনে আনাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাসুদ রহমান মাসুদ, মোঃ হাসানুর রহমান,আব্দুর রহিম, খলিলুর রহমান,মোছাঃ বুলবুলি বেগম,আব্দুল হালিম,মাহবুবুর রহমান প্রমূখ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com