নির্যাতিত বিএনপি নেতা ছালাম আগামীতে জনপ্রতিনিধি হতে চায়
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ এএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৬'নং মোহাম্মদপুর ইউনিয়নের ১'নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুস ছালাম প্রধান আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হতে চান।
তিনি বারোকান্দ্রী কেওতা গ্রামের মৃত আহম্মাদ আলীর ছেলে। এলাকায় তার পরিবারটি বিএনপি পরিবার হিসেবেই পরিচিত। দলীয় সূত্রে জানা যায়, বিএনপি করার অপরাধে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ছালামের বিরুদ্ধে দুইটি মিথ্যা মামলায় তাকে কারাভোগ করতে হয়েছে। তারপরও তিনি দলের দুঃসময়ে রাজপথে ছিলেন ও দলের বাহিরে যায়নি।
ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা মনে করেন, ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরাই আগামীতে এলাকায় জনপ্রতিনিধি ও দলের নেতৃত্বে আসা উচিত। সেই ধারাবাহিকতায় তৃণমূলে তার গ্রহণযোগ্যতা রয়েছে।
জনপ্রতিনিধি হওয়ার লক্ষ্যে বিএনপি নেতা আব্দুস ছালাম অনেক আগে থেকেই নিজ এলাকায় সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করে আসছেন। এছাড়া প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে বয়স্ক নারী-পুরুষ সকল ভোটারের সাথে কুশল বিনিময় করছেন এবং দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন।
এ বিষয়ে আব্দুস ছালাম প্রধান বলেন, "সকলের দোয়া ও ভালোবাসায় আমি মেম্বার নির্বাচিত হতে পারলে সবাইকে নিয়ে এই ওয়ার্ড থেকে সকল অপকর্ম পরিস্কার করবো এবং সবাই মিলে সুখে-শান্তিতে মিলেমিশে বসবাস করবো। যারা আমাকে তাদের মূল্যবান আমানত ভোট দিয়ে দায়িত্ব দেবেন, আমি কখনো তাদের সেই আমানতের বড় খেলাপ বা খেয়ানত করবো না।