শায়েস্তাগঞ্জে এসআরবি-৯ এর অভিযান: ২০ কেজি গাঁজা ও মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পিএম

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।

গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় হলেন—ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুনিয়াউট গ্রামের মোঃ তোফায়েল মিয়ার ছেলে পেশায় গাড়ি চালক মোঃ রাব্বী (২৬) এবং হবিগঞ্জের মাধবপুর থানার জগদীশপুর গ্রামের মোঃ শওকত মিয়ার ছেলে মোঃ নুরুল হক (৪০)।

এসআরবি-৯ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ এলাকায় একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। 

এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে তাদের হেফাজত থেকে অবৈধ ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। মাদক পরিবহনের অভিযোগে ও মাদক ব্যবসায় জড়িত থাকায় ঘটনাস্থল থেকেই ওই দুইজনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছে।

 তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জব্দকৃত আলামতসহ তাদেরকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com