১৬ ভোটে পরাজিত হলেও আগামীতে বিপুল ভোটে জয়লাভ করতে চায় আব্দুর রহমান
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ এএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত ঘেঁষা ১নং বাগজানা ইউনিয়নের ২নং ওয়ার্ডে আবারও মেম্বার পদে নির্বাচন করতে ইচ্ছুক সমাজসেবক মোঃ আব্দুর রহমান।
গত নির্বাচনে এই ওয়ার্ডে আতাউল রহমান ৬৭১ ভোট পেয়ে মেম্বার নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুর রহমান ভোট পেয়েছিলেন ৬৫৫'টি। মাত্র ১৬ ভোটের ব্যবধানে পরাজিত হলেও তিনি হাল ছাড়েননি। নির্বাচনের পর থেকেই তিনি সাধারণ ভোটারদের সুখে-দুঃখে পাশে থেকে মানুষের সাথে মিলেমিশে চলার চেষ্টা করে আসছেন। গত নির্বাচনে তিনি মোরগ মার্কায় ভোট করেছেন। আগামী নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে এলাকার সাধারণ ভোটারদের মুখে গুঞ্জন শোনা যাচ্ছে।
এ বিষয়ে আব্দুর রহমান বলেন, "গতবার ১৬ ভোটে হেরেছি, কিন্তু জনগণের ভালোবাসা পেয়েছি। আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এবার জনগণ আমাকে সুযোগ দিলে সবাইকে সাথে নিয়ে ২নং ওয়ার্ড থেকে সকল প্রকার অপকর্ম দূর করে একটি বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। তিনি ওয়ার্ডের সকল ভোটারের দোয়া আশির্বাদ সমর্থন মূল্যবান ভোট ও সহযোগিতা কামনা করেন।