জয়পুরহাটের দুই কৃতি সন্তানকে ফুলেল শুভেচ্ছা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের দুই কৃতি সন্তানের বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজে নতুন দায়িত্ব, জেসাবের ফুলেল শুভেচ্ছা।
জয়পুরহাটের গর্ব ও কৃতি সন্তান জনাব মো. এরশাদ হোসেন সরকারি আজিজুল হক কলেজের গণিত বিভাগে সহকারী অধ্যাপক এবং জনাব মো. শাহরিয়ার সাদিক প্রিয়ম প্রভাষক পদে যোগদান করেছেন।
তাঁদের এই নতুন কর্মজীবনের পথচলাকে অভিনন্দন জানিয়ে জয়পুরহাট স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন, বগুড়া (জেসাব)-এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।
জয়পুরহাটের দুই মেধাবী সন্তানের এই অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করে জেসাবের নেতৃবৃন্দ তাঁদের শিক্ষকতা জীবনের সাফল্য, সমৃদ্ধি ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করেন।