মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক হলেন মিজ্ ভূপালী সরকার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পিএম
আব্দুর রশিদ মোল্লা, মাগুরা প্রতিনিধি: মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে বদলি হয়েছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মিজ্ ভূপালী সরকার (২৮১৩৭)। বর্তমানে তিনি যশোরের বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের এক প্রজ্ঞাপনে (নম্বর: ০৫.০০.০০০০.০০০.১৩৯.১৯.০০০৪.২৬-৬৫৭) এ বদলি আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ।
প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাকে তার নামের পাশে বর্ণিত পদে বদলি/পদায়ন করা হলো।
এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলিকৃত কর্মকর্তাকে তার নিজ অধিক্ষেত্রে (পদায়িত জেলায়) ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১০(২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।