পাঁচবিবির কুসুম্বায় চেয়ারম্যান প্রার্থী আব্দুর গফুরের পক্ষে পরামর্শ সভা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৭নং কুসুম্বা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে মতামত নিতে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টায় কুসুম্বা ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। কুসুম্বা ইউনিয়ন পরিষদের সকল স্তরের সাধারণ মানুষের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন কুসুম্বা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. নাজিম উদ্দীন মন্ডল।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুসুম্বা ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ আব্দুর গফুর মন্ডল।

সভায় অধ্যক্ষ আব্দুর গফুর মন্ডল তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরে বলেন, বিএনপির রাজনীতি করতে গিয়ে আওয়ামী লীগ সরকারের সময় প্রায় ১৭ বছর নানা রকম রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। তাঁর বিরুদ্ধে ২০টির বেশি মামলা হয়েছে, কারাবরণ করতে হয়েছে এবং এক পর্যায়ে তিনি গুমের শিকার হয়েছেন। তাঁর বাবা-মায়ের মৃত্যুর পর জানাজায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েও তিনি পাননি। এবার তিনি কুসুম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। এ বিষয়ে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মতামত জানতে চান তিনি।

সভায় আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী মন্ডল সহ কুসুম্বা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অধ্যক্ষ আব্দুর গফুর মন্ডলকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান।

সভাটি সঞ্চালনা করেন যুবদল নেতা আইয়ুব আলী মাস্টার।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com