দিনাজপুরের পার্বতীপুর বস্ত্র ব্যবসায়ী উন্নয়ন সমিতি'র ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১০:৩২ পিএম

ওবায়দুল ইসলাম বাবু, পার্বতীপুর দিনাজপুর :

০২ অক্টোবর, রোজ শুক্রবার পার্বতীপুর বস্ত্র ব্যবসায়ী উন্নয়ন সমিতি'র ত্রি-বার্ষিক নির্বাচন শান্তি পূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে (দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতিসহ)এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

তথ্য মতে সমিতি'র মোট ১৯৪ জন ভোটারের মধ্যে ১৭৩ জন ব্যবসায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার আমিনুল হক এবং সহকারী নির্বাচন কমিশনার আহসানুল্লাহ ও কমল কুমার দাস আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী,সভাপতি পদে ৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রকিব-উল ইসলাম।সাধারণ সম্পাদক পদে ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রেজাউল করিম।

উক্ত নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ী ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে, যা সত্যিই আনন্দের।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com