আবারো শেরপুর জেলার শ্রীবরর্দী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক জব্দ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পিএম

তৌহিদুর রহমান , ঝিনাইগাতী প্রতিনিধি :-

শেরপুর জেলার শ্রীবরর্দী সীমান্তে আবারো ভারতীয় বিপুল পরিমাণ কসমেটিক জব্দ। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ শেরপুর জেলার শ্রীবরর্দী উপজেলার হাড়িয়াকোনা সীমান্ত দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় কসমেটিকস পাচারের চেষ্টা করে। বিজিবির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে আজ ০২ অক্টোবর অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস্ আটক করতে সক্ষম হয়।

আটককৃত কসমেটিকস্ এর সিজার মূল্য ১১,৭৬,৫০০/- টাকা। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক,চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করে আসছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com