দুই হাত বড়জোর করে মাফ চেয়ে বাসুদেব দেশবাসীর কাছে জীবন ভিক্ষা চাইলেন, আদালতে সোপর্দকালে

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :

আদালতে সোপর্দ করার সময় দুই হাত বড়জোর করে মাফ চেয়ে দেশবাসীর কাছে জীবন ভিক্ষা চেয়েছেন বাসুদেব রাজবংশী নামে পুলিশের হাতে আটক ঐ যুবক ।

মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়নের গাংডুবি রাজবংশীপাড়ায় ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি এবং ফেসবুকে ব্যঙ্গাত্মক ছবি প্রকাশের অভিযোগে আটক বাসুদেব রাজবংশীকে (১৯) শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে তাঁকে ঘিওর আমলি আদালতে সোপর্দ করেছে পুলিশ ।

বাসুদেব রাজবংশী (১৯), ঘিওর উপজেলার নালী ইউনিয়নের গাংডুবি গ্রামের মাঝিপাড়া এলাকার মৃত সুনীল রাজবংশীর ছেলে । মায়ের নাম অর্চনা রানী রাজবংশী ।

পুলিশ জানায়, এ ঘটনায় বৃহস্পতিবার (১ অক্টোবর) ঘিওর থানায় মামলা হয়েছে । মামলায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৬(২) ধারার কথা উল্লেখ করা হয়েছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৯ সেপ্টেম্বর বাসুদেবের ব্যক্তিগত ফেসবুক পেজে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও ব্যঙ্গাত্মক ছবি প্রকাশের অভিযোগ ওঠে । বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয় । পরে ৩০ সেপ্টেম্বর রাতে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে খবর দেন । পুলিশ গিয়ে তাকে আটক করে হেফাজতে নেয় ।

পুলিশের আদালতে পাঠানো আবেদনে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে বাসুদেব ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে ইচ্ছা প্রকাশ করেছেন । তবে এসব বক্তব্যের আইনগত গ্রহণযোগ্যতা ও অভিযোগের সত্যতা আদালতের বিচার ও তদন্তের বিষয় ।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, “লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে । আসামিকে আদালতে পাঠানো হয়েছে ।”

ঘিওর থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় ঘিওর প্রেসক্লাবের সাংবাদিকদের ক্যামেরার সামনে বাসুদেব রাজবংশী তার ভুল স্বীকার করে দুই হাত বড়জোর করে মাফ চেয়ে জীবন ভিক্ষা চান দেশবাসীর উদ্দেশ্যে । এ সময় বাসুদেব বলেন, তিনি আবেগের বশে ভুল করে ফেলেছেন । দুই হাত বড়জোর করে ক্ষমা চেয়ে দেশবাসীর নিকট তিনি জীবন ভিক্ষা চেয়েছেন এবং জীবনেও এমন ভুল আর করবেন না বলে অঙ্গীকার করেন ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com