হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই স্বেচ্ছাসেবক লীগের নেতা  আটক , শ্রীপুরে নেওয়ার প্রস্তুতি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পিএম

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

কক্সবাজার থেকে ঢাকায় ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন গাজীপুর জেলা ও শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ (৫২) এবং শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম (৪৪)।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।

পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে একটি ফ্লাইটে ওই দুই নেতা ঢাকায় ফিরছেন—এমন তথ্যের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের হেফাজতে নেয় বিমানবন্দর থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা থাকার তথ্য যাচাই করে গ্রেপ্তার দেখানো হয়।

ওসি কামরুল হাসান তালুকদার জানান, বর্তমানে দুজনই বিমানবন্দর থানায় পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে সংশ্লিষ্ট থানাগুলোকে অবহিত করা হয়েছে।

এদিকে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, বিমানবন্দর থানা থেকে দুই নেতাকে নিয়ে আসতে শ্রীপুর থানা পুলিশের একটি দল ইতোমধ্যে সেখানে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে শ্রীপুর থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, নাসির উদ্দিন মৃধা জর্জ এর আগেও গাজীপুরে একটি রিসোর্ট থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন

 

 

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com