ঘিওরে ৪০০ গ্রাম গাঁজাসহ আখিনুর বাবুকে আটক করেছে পুলিশ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ প্রতিনিধি | ৩ অক্টোবর
মানিকগঞ্জের ঘিওরে ৪০০ গ্রাম গাঁজাসহ আখিনুর ইসলাম ওরফে বাবু (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ ।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটের দিকে ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের ছোট পয়লা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ছোট পয়লা গ্রামে আখিনুরের বাড়ির সামনে অভিযান চালায় । খড়ের পালার পশ্চিম পাশের ফাঁকা জায়গায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয় । পরে তার দেহ তল্লাশি করে নীল রঙের স্বচ্ছ পলিথিনে মোড়ানো ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় ।
পুলিশের ভাষ্য, উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১৬ হাজার টাকা । প্রাথমিক জিজ্ঞাসাবাদে আখিনুর গাঁজা বিক্রির উদ্দেশ্যে তা নিজের কাছে রেখেছিলেন বলে স্বীকার করেছেন ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী ঘিওর থানায় মামলা হয়েছে । মামলাটি করা হয়েছে ৩ অক্টোবর; মামলা নম্বর ৩। ঘিওর থানার এসআই মোহাম্মদ মাসুদ রানা মামলাটি তদন্ত করছেন ।