বালাসী-বাহাদুরাবাদ দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পিএম
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় জনসাধারণ।
মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন, গাইবান্ধা সহ উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি এই বালাসী-বাহাদুরাবাদ সেতু নির্মাণ করা।
এই রুটে একটি স্থায়ী বহুমুখী সেতু নির্মিত হলে কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধাসহ উত্তরবঙ্গের অন্তত ৮টি জেলার মানুষের ঢাকার সঙ্গে যোগাযোগের দূরত্ব প্রায় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার কমে আসবে। এতে একদিকে যেমন যাতায়াতের সময় ও জ্বালানি খরচ বাঁচবে, অন্যদিকে কৃষিপণ্য দ্রুত পরিবহন করা সম্ভব হবে, যা এই অঞ্চলের অর্থনৈতিক ও বাণিজ্যিক চিত্র পুরোপুরি বদলে দেবে।
আন্দোলনকারীরা অবিলম্বে এই নৌরুটে সেতু বা টানেল নির্মাণের জন্য সম্ভাব্যতা সমীক্ষার দ্রুত বাস্তবায়ন এবং প্রয়োজনীয় বাজেট বরাদ্দের মাধ্যমে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় উত্তরবঙ্গের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।