কালীগঞ্জে ভোক্তা অধিকার আইনে ৩ জন ব্যবসায়ীকে জরিমানা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পিএম

আব্দুল মতিন খান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তিনটি মামলায় তিন ব্যক্তিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৪ অক্টোবর) উপজেলার ভাদাত্তী ও দড়িসোম এলাকায় এ অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার। জানা যায়, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তিনটি মামলা করা হয়। মামলাগুলোতে দড়িসোম এলাকার মোতালিব হোসেনের ছেলে রাজু আহমেদ কে ৫ হাজার টাকা, চুন্নু মিয়াকে ৩ হাজার টাকা এবং দক্ষিণ ভাদাত্তী এলাকার মাজম আলীর ছেলে রেজাউলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিন মামলায় মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

অভিযানে কোনো কারাদণ্ড দেওয়া হয়নি। মামলাগুলোর নম্বর ১৯৫-১৯৭/২০২৬ এবং অর্থদণ্ডের ডি.সি.আর নম্বর ৭২৫৫০৩-৭২৫৫০৫।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর হিসেবে রাষ্ট্র এবং বেঞ্চ সহকারী হিসেবে মাহবুবুল ইসলাম দায়িত্ব পালন করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com