সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ আটক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে অভিযান চালিয়ে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ অক্টোবর রাতে কড়িয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার বাদশা আলমগীরের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ২৭৯/৫-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচবিবি থানাধীন নন্দইল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ২৮ হাজার ৫০০ টাকা।

উদ্ধারকৃত মাদক আইনানুগ প্রক্রিয়ায় পাঁচবিবি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com