মোহাম্মদপুর ইউপি'র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৬নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

ইউনিয়ন পরিষদ চত্বরে গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন মোহাম্মদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা. রশিদা খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউপি সচিব মোহাম্মদ আমিনুল বারী, পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস সহ ইউপি সদস্যবৃন্দ।

পরে ইউনিয়নের বিভিন্ন রাস্তা ও পরিত্যক্ত স্থানে সহস্রাধিক বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ চারা রোপণ করা হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com