পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৮:০০ পিএম

ওবায়দুল ইসলাম বাবু, পার্বতীপুর দিনাজপুর :

তথ্য সূএে ৪ অক্টোবর ২০২৬, রোজ রবিবার দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনির চলমান নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে খনিতে কর্মরত ৮৭ জন আউটসোর্সিং কর্মচারীকে স্থায়ী নিয়োগের দাবিতে খনির প্রধান ফটোকের সামনে সমাবেশ ও মানববন্ধন করেছেন কর্মচারীরা। 

সমাবেশে বক্তব্য দেন কর্মচারী নেতা তোফায়েল আহম্মেদ, সাইদার রহমান, আবু বক্কর সিদ্দীক, আবুল খায়ের, সাখাওয়াত হোসেন, গোলাম মোস্তফা প্রমুখ। অন্যদিকে সমাবেশে কর্মচারীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম শাহ, দীপঙ্কর সাহা মানিক, ডা: মমিনুল সহ অন্যরা।

উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী খনিতে দীর্ঘদিন ধরে কর্মরত দক্ষ ৮৭ জন আউটসোর্সিং কর্মচারীকে নিয়োগ দিতে খনি কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে সারা দেশ থেকে ৬০৯ জন আবেদন করেন। লিখিত পরীক্ষায় ৫৩ জন উত্তীর্ণ হন। তাদের মধ্যে খনিতে কর্মরত ৮৭ জন আউটসোর্সিং কর্মচারীর মাত্র আটজন রয়েছেন।

সমাবেশে কর্মচারী নেতা তোফায়েল আহম্মেদ বলেন, আদালত খনিতে দীর্ঘদিন ধরে কর্মরত অভিজ্ঞ আউটসোর্সিং কর্মচারীদের নিয়োগ দেওয়ার নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে তাদের বয়স ও শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শিথিলতার কথাও বলা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ লিখিত পরীক্ষা নেওয়ায় অধিকাংশ আউটসোর্সিং কর্মচারী উত্তীর্ণ হতে পারেননি।

৮৭ কর্মচারীকে নিয়োগ না দিলে কর্তৃপক্ষের সিদ্ধান্ত কঠোরভাবে প্রতিহত করা হবে। 

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বক্তব্যে বলেন, খনির কর্মচারীদের যৌক্তিক দাবি কর্তৃপক্ষকে মেনে নেওয়ার ব্যাপারে বলেন,অন্যথায় দাবি আদায়ে উপজেলা বিএনপি শ্রমিকদের পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com