গর্বের অর্জন-সম্মাননা ও পুরস্কার পেল আনিশা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

হাসনাতুন জান্নাত আনিশা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে SSC-2024 ও HSC-2026-এর নির্বাচিত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা, সনদ ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে সম্মাননা, সনদ, পুরস্কার ও ক্রেস্ট অর্জন করেছে।

আনিশা ক্ষেতলাল পৌর এলাকার কানপাড়া (বকসিপাড়া) গ্রামের মোঃ আলী হাসান মন্ডলের মেয়ে এবং ক্ষেতলাল উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজাহার আলীর নাতনী। সে সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজের বিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এবার সে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফয়েজুল কবির, পিপিএম, পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

এছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আনিশা তাঁর হাতে সম্মাননা, সনদ, পুরস্কার ও ক্রেস্ট গ্রহণ করে।

এমন অর্জনে সত্যিই আমরা আনন্দিত ও গর্বিত। তার এই সাফল্য যেন ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখতে এবং তা পূরণ করতে অনুপ্রেরণা জোগায়—এই দোয়া ও শুভকামনা রইল।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com