মানিকগঞ্জে নীলাচল বাসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ | ৫ অক্টোবর

মানিকগঞ্জ সদর উপজেলার সেকেন্ড গোলড়া এলাকায় নীলাচল পরিবহনের বাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারীর (অনুমান ৪৫) মৃত্যু ঘটেছে ।

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সেকেন্ড গোলড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

গোলড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, নীলাচল পরিবহনের একটি বাস মহাসড়কে ওভারটেক করার সময় ওই নারী পথচারীকে ধাক্কা দেয় । এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে ।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করে । একই সঙ্গে বাসটির চালককেও আটক করা হয় । পরে বাস ও চালককে গোলড়া হাইওয়ে থানায় নেওয়া হয় ।

নিহত নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি । তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর বলে জানিয়েছে পুলিশ ।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মাতুব্বর বলেন, নিহত নারীর মরদেহ মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । তাঁর পরিচয় শনাক্ত করে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে । পরিবারের সঙ্গে যোগাযোগের পর পরিবহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com