মঠবাড়িয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পিএম

সালমান আহসান বাবু, মঠবাড়িয়া:

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা প্রশাসন ও শিক্ষক সংগঠনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সোমবার(৫ অক্টোবর) মঠবাড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষক দিবস পালন কর্মসূচিতে পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের সংসদ সদস্য মো. রুহুল আমীন দুলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রাব্বী এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, প্রধান শিক্ষক মাইনুল ইসলাম, সহকারি মো. হাবিবুর রহমান,মঠবাড়িয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কে.এম হুমায়ূন কবির,মঠবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল কবির মিরাজ সহ শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন। এর আগে শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

অপর দিকে উপজেলার ডা. রুস্তম আলী ফরাজী ডিগ্রি কলেজে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কলেজ ক্যাম্পাসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

কলেজ অধ্যক্ষ মো. শাহ্ আলম আল মারুফ এর সভপতিত্বে আলোচনা সভায় সহকারি অধ্যাপক মোহিত বড়াল,সহকারী সঞ্জীব কুমার ওঝা, মো. মাহবুবুর রহমান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ১৯৬৬ সালে আই এল ও-ইউনেস্ক কতৃক শিক্ষকদের অধিকার, মর্যাদা ও নিয়োগ সহ সরকারি -বেসরকারী শিক্ষকদের বেতনসহ সমঅধিকার প্রতিষ্ঠার জন্য দলিল রয়েছে। সে অনুযায়ী আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক পালিত হয়ে আসছে। ৬০ তম বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের জাতীয় করন করতে হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com