বেতগাড়ী একরামিয়া মাদ্রাসায় নবীনবরণ ও গভর্নিং বডির পরিচিতি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪২ পিএম

রফিকুল ইসলাম সাবুল : (রংপুর) প্রতিনিধি

রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ী একরামিয়া বহুমুখী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও নবগঠিত গভর্নিং বডির পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই অনুষ্ঠানে মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা মো. সহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফ এবং বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রিপন।

বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার ওপর গুরুত্ব দেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গভর্নিং বডির সমন্বিত ভূমিকা প্রয়োজন। মাদ্রাসার শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, নবীন শিক্ষার্থী এবং নবগঠিত গভর্নিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com