এটুআই ও জাবির যৌথ আয়োজনে ‘উদ্ভাবনে অন্তর্ভুক্তি’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১০:২১ পিএম

জাবি প্রতিনিধি

প্রযুক্তি উদ্ভাবন ও ডিজিটাল সেবা তৈরির শুরু থেকেই প্রতিবন্ধী ব্যক্তিসহ সব নাগরিকের প্রয়োজন বিবেচনায় নেওয়ার বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘উদ্ভাবন ও অন্তর্ভুক্তি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৫ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে জাবি ও এসপায়ার টু ইনোভেট (এটুআই) যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও তরুণ উদ্ভাবক অংশ নেন।

প্রশিক্ষণে বিশেষজ্ঞ মতামত তুলে ধরেন এটুআইয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আনোয়ার উদ্দিন। এতে সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান এবং এটুআইয়ের হেড অব ইনোভেশন মো. নাহিদ আলম অংশ নেন।

প্রশিক্ষণ পরিচালনা করেন এটুআইয়ের অ্যাক্সেসিবিলিটি কনসালটেন্ট ভাস্কর ভট্টাচার্য ও ইনোভেশন কনসালটেন্ট তৌফিকুর রহমান।

প্রশিক্ষণে ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি, মানবকেন্দ্রিক ও সর্বজনীন নকশা, সহায়ক প্রযুক্তি এবং আন্তর্জাতিক অ্যাক্সেস

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com