ভোলায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাসেল গ্রেফতার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পিএম
আবুল বাশার, বোরহানউদ্দিন ভোলা) প্রতিনিধি:
ভোলা জেলা পুলিশের বিশেষ অভিযানে ঢাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘ ছয় বছর ধরে পলাতক থাকা এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর সুনির্দিষ্ট দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ আশ্রাব আলীর সার্বিক তত্ত্বাবধানে
এএসআই মোঃ নাজির হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরপি-৩ শাহজাহানপুর, ঢাকার সহযোগিতায় অভিযান পরিচালনা করেন। ০৪ অক্টোবর ২০২৬ খ্রিঃ তারিখে ঢাকার ডিএমপি এলাকার ইব্রাহিমপুর চিকা বাজার থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ রাসেল আহাম্মদ ওরফে রাজ (৩৫)। তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার বড় মানিকা গ্রামের মোঃ আব্দুল মালেক আহাম্মদ ও জাহানারা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ঢাকার কাফরুল থানার জি আর -৭৩/১৮ (কাফরুল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ১(খ) ধারার মামলায় আদালত আসামি রাসেলকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই তিনি দীর্ঘ ছয় বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন
Scholarly Index-এর র্যাংকিংয়ে Library and Information Science বিষয়ে বিশ্বে ৯ম স্থানে নোবিপ্রবির সহকারী অধ্যাপক আতিকুজ্জামান
মতলবের নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
দৌলতপুর সীমান্তে ভারতে পাচারের সময় সাড়ে ৯ টন সার উদ্ধার