মঙ্গলবার মঠবাড়িয়ার সূর্যমণি গণহত্যা দিবস

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পিএম

সালমান আহসান বাবু, মঠবাড়িয়া :

মঙ্গলবার পিরোজপুরের মঠবাড়িয়ার সূর্যমণি গণহত্যা দিবস (৬ অক্টোবর) । এইদিনে উপজেলার আঙ্গুলকাটা গ্রামের ২৫ হিন্দু বাঙালীকে এক দড়িতে বেঁধে স্থানীয় স্বাধীনতাবিরোধিরা নির্বিচারে গুলি করে হত্যা করে। সূর্যমণি গণহত্যা দিবস উপলক্ষে আজ মুক্তিযোদ্ধা, ২৫ শহীদ পরিবারের সদস্য ও স্বজনরা শোকযাত্রা করে মঠবাড়িয়া শহর হতে আড়াই কিলোমিটার দূরে টিকিকাটা ইউনিয়নের সূর্যমণি বেরিবাঁধের শহীদ স্মৃতিস্তম্ভে সমবেত হবেন। 

এ উপলক্ষে শোকযাত্রা, শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ ও স্মরণ সভার অনুষ্ঠিত হবে। এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদে স্মরণসভা অনুষ্ঠিত হবে। এতে মুক্তিযোদ্ধা ও শহীহীদ পরিবারের স্বজনরা অংশ নেবেন।

স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও শহীদ পরিবার সূত্রে জানাগেছে, ১৯৭১ সালের ৬ অক্টোবর এই দিন ভোর রাতে মঠবাড়িয়ার হিন্দু অধ্যুষিত আঙ্গুলকাটা গ্রাম থেকে ৩৭ জন নিরাপরাধ হিন্দু বাঙালীকে ধরে নিয়ে যায় স্বাধীনতা বিরোধিরা। ওই রাতে ৫০/৬০ জনের স্থানীয় সংগঠিত স্বাধীনতাবিরোধিরা ওই গ্রামের হানা দিয়ে ব্যপক ধরপাকড় ও লুটপাট চালায়। ৩৭ জন হিন্দু বাঙালীকে ঘুমন্ত অবস্থায় বাড়ি থেকে ধরে এনে তাঁদের মধ্যে ৭ জনকে রাতভর থানায় আটকে রেখে অমানুষিক নির্যাতন চালিয়ে মোটা অংকের বিনিময় পরের দিন ছেড়ে দেয়া হয়। বাকী ৩০ জনকে মঠবাড়িয়া শহর হতে আড়াই কিলোটিার দূরে সূর্যমণি বেড়িবাঁধের ওপর এক লাইনে দাঁড় করিয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। এ সময় গুলিবিদ্ধ পাঁচজন ভগ্যক্রমে বেঁচে যান। বাকী ২৫জন ঘটনাস্থলে শহীদ হন।

মুক্তিযুদ্ধে অংশগ্রহণ,সমর্থন ও মুক্তিযোদ্ধাদের আশ্রয় দানের অপরাধে স্বাধীনতা বিরোধীরা তাঁদের ওপর এ নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়।

এই শহীদ বেদীতে একটি দৃষ্টিনন্দন স্মৃতিস্মভ গড়ে তোলা হয়েছে। তবে তার নির্মাণকাজ এখনও সম্পন্ন হয়নি। এ ব্যাপারে শহীদ পরিবারের স্বজস বিকাশ চন্দ্র হালদার বলেন, সূর্যমণি গণহত্যায় ২৫ শহীদের বেদীতে একটি স্মৃতিস্ম্ভ নির্মাণকাজ অসমাপ্ত অবস্থায় পড়ে আছে। সেই সাথে ২৫ শহীদ পরিবারের সদস্যরা যথাযথ স্বীকৃতি পাননি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com