চুনারুঘাটে শানখলা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতার নেতৃত্বে অভিযান: দুই যুবক আটক, ১ বছরের কারাদণ্ড

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১১:২০ পিএম

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নে চুরি, ডাকাতি ও মাদক (গাঁজা, ইয়াবা, মদ) নির্মূলে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। 

স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে দুই মাদকসেবী যুবককে আটক করে প্রশাসনের হাতে সোপর্দ করা হয়েছে। 

মোবাইল কোড নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করায় এলাকাবাসী । 

আল-আমিন, পিতা- আবুল কালাম, সাং-সাদেকপুর (গাংপার) এবং মোঃ আশিক মিয়া, পিতা-মোঃ লেচু মিয়া, সাং-সাদেকপুর (গাংপার) নামক স্থানে দুইজন ব্যক্তিকে আটক করে। 

এলাকাবাসীর সূত্রে যায় দীর্ঘদিন ধরে নেশা করে জনসাধারণের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার অপরাধ করে আসছিলেন। পরবর্তীতে, তাদের অপরাধ আমলে নিয়ে উক্ত দুইজন ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(৫) অনুযায়ী প্রত্যেককে ০১(এক) বছরের সশ্রম কারাদণ্ড ও ২০০ (দুইশত) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা 

 মঙ্গলবার (০৬ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে শানখলা ইউনিয়নের সাদেকপুর গ্রামে অভিযান চালানো হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শানখলা ইউনিয়ন এলাকায় চুরি, ডাকাতি ও মাদকের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছিলেন এলাকাবাসী।

এরই প্রেক্ষিতে শানখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি জমরুত আলী এবং স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) ইকবাল হোসেনের নেতৃত্বে এলাকার সচেতন নাগরিকদের সঙ্গে নিয়ে সাদেকপুর গ্রামে অভিযানে যায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন 

 আটককৃত যুবকদের পরিবারের পক্ষ থেকেই মূলত প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হয়েছিল।

 তারা নিয়মিত মদ, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন করে এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে এবং নিজের পরিবার, প্রতিবেশীদের শান্তি-শৃঙ্খলার বিনা ঘটাত ।

এ বিষয়ে শানখলা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ও বিএনপি নেতা জমরুত আলী জানান, শানখলা ইউনিয়নকে সম্পূর্ণ মাদক, চুরি ও ডাকাতিমুক্ত করতে তাদের এই সামাজিক প্রতিরোধ ও অভিযান অব্যাহত থাকবে।

 এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com