জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক কর্তৃক নির্মাণ কাজের উদ্বোধন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৩ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের ঐতিহ্যবাহী আছরাঙ্গা দীঘিতে ওয়াকওয়ে নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দুপুরে ফলক উন্মোচন করে এই উন্নয়নকাজের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০২৪-২০২৫ অর্থবছরের আওতায় ২৫ লাখ টাকা প্রাক্কলিত মূল্যে ‘আছরঙ্গা দীঘি ওয়াকওয়ে নির্মাণ’ প্রকল্পটির বাস্তবায়ন করছে জয়পুরহাট জেলা পরিষদ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ,
জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মুশফিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ। ফলক উন্মোচনের পর মোনাজাতের মাধ্যমে কাজের সাফল্য ও এলাকার অগ্রগতি কামনা করা হয়।