চুনারুঘাটে এসআরবি-৯ এর অভিযান: ম্যাগাজিন ও গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পিএম

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি সক্রিয় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।

র‍্যাব সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে চুনারুঘাট থানা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি সক্রিয় ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যাওয়ায় এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গোলাবারুদ চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। 

এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড দমনে র‍্যাবের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com