সোলার সিস্টেম স্থাপনের বিকল্প নেই; প্রতিটি ছাদেই সোলার প্যানেল বসাতে হবে, এক্ষেত্রে সরকার প্রণোদনা দিবে: মানিকগঞ্জ জেলা প্রশাসক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১০:০১ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ প্রতিনিধি | ৭ অক্টোবর

“সোলার সিস্টেম স্থাপনের বিকল্প নেই; প্রতিটি ছাদেই সোলার প্যানেল বসাতে হবে । এক্ষেত্রে সরকার প্রণোদনা দেবে”—মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ।

রুফটপ সোলার সিস্টেম স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি ।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মানিকগঞ্জে রুফটপ সোলার সিস্টেম স্থাপনসংক্রান্ত উদ্বুদ্ধকরণ সভায় তিনি এসব কথা বলেন ।

সভায় জেলার বিভিন্ন সরকারি স্থাপনায় রুফটপ সোলার সিস্টেম স্থাপনের প্রয়োজনীয়তা, সম্ভাবনা ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় । সরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌর বিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ, বিদ্যুৎ সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয় ।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমি সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খান, মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন, মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. গোলাম মোস্তফা, পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. গিয়াস মাহমুদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জামাল উদ্দিন, জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক শাহজাহান সিরাজ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা শিক্ষা কর্মকর্তা আমীর হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেবনাথ এবং মানিকগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নূর অতএব আহমেদ প্রমুখ ।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com