আসন্ন আক্কেলপুর পুরাতন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী রতন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৩ এএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
আসন্ন আক্কেলপুর পুরাতন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হবেন আলহাজ্ব মনজুর মোরশেদ রতন।
মনজুর মোরশেদ রতন পুরাতন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী পরিষদের ২বার সদস্য এর দায়িত্ব পালন করেন। তিনি পুরাতন বাজারের দীর্ঘদিনের ব্যবসায়ী।
মনজুর মোরশেদ রতন বলেন,আমি দীর্ঘদিন থেকে পুরাতন বাজারে ব্যবসায়ীদের সাথে রয়েছি,আমি নির্বাচিত হলে বাজার সংশ্লিষ্ট সকল সমস্যা ব্যবসায়ীদের সাথে আলোচনা করে সমাধান করব। তিনি পুরাতন বাজার ব্যবসায়ীদের সমর্থন ও দোয়া কামনা করেন।