জয়পুরহাটে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি ১০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০২:২৮ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের ক্ষেতলাল পৌর এলাকায় ১ বছরের সাজাপ্রাপ্ত ও মাদক মামলার পলাতক আসামি খায়রুল ইসলামকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেছে ক্ষেতলাল থানা পুলিশ।
সোমবার রাত ১১টার দিকে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত খায়রুল ইসলাম ক্ষেতলাল উপজেলার রানীপুকুর রামপুরা গ্রামের আব্দুল খালেকের ছেলে। তার বিরুদ্ধে একটি মাদক মামলায় আদালতের দেওয়া ১ বছরের সাজা রয়েছে। সাজা এড়াতে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
এ সময় তার কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।