সোনারগাঁও দুইহাজার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ এএম

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার দিনব্যাপী উপজেলার নয়াপুর রিয়ামহলের বিপরীত পাশ, নয়াপুর বাজার, নিউ মার্কেট সংলগ্ন ও কাঠালিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুহা তাবিল এবং তিতাস গ্যাস সোনারগাঁ জোনের ম্যানেজার প্রকৌশলী শবিউল আওয়াল।

অভিযান চলাকালে বিভিন্ন স্থানে অবৈধভাবে স্থাপন করা গ্যাসের সংযোগ চিহ্নিত করে প্রায় ২ হাজার চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে। কোথাও অবৈধ গ্যাস সংযোগ পাওয়া গেলে সেখানেই আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com