কালীগঞ্জে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পিএম

একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ প্রতিনিধি:

“অবিচল বিশ্বাসের ৫০ বছর”—এই স্লোগানকে সামনে রেখে আইএফআইসি ব্যাংক পিএলসি’র ৫০ বছর পূর্তি উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টায় আইএফআইসি ব্যাংক পিএলসি’র কালীগঞ্জ শাখার উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সকাল সাড়ে ১১টায় ব্যাংক প্রাঙ্গণে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ব্যাংকের ৫০ বছরের পথচলা, গ্রাহকদের আস্থা ও ব্যাংকিং খাতে আইএফআইসি ব্যাংকের অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

ব্যাংকটির কালীগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক সাইদুর শিকদার তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, পাঁচ দশকের এই দীর্ঘ পথচলা শুধু একটি প্রতিষ্ঠানের সময়ের পরিক্রমা নয়; বরং আস্থা, অঙ্গীকার, উদ্ভাবন ও মানুষের পাশে থাকার এক অনন্য যাত্রা। গ্রাহকদের অবিচল বিশ্বাস ও দীর্ঘদিনের অংশীদারিত্বই এ অগ্রযাত্রার মূল শক্তি।

বর্তমানে ৩২ দশমিক ৭৫ শতাংশ সরকারি মালিকানা, ৬ হাজারের বেশি কর্মী, দেশব্যাপী ১ হাজার ৪০০-এর বেশি শাখা-উপশাখার নেটওয়ার্ক এবং ৫৫ হাজার কোটি টাকার বেশি আমানত নিয়ে আইএফআইসি ব্যাংক দেশের অন্যতম বৃহৎ ব্যাংকিং প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে জানানো হয়। ব্যাংকটির ২৫ লাখেরও বেশি গ্রাহক রয়েছে। কালীগঞ্জেও সর্বদা গ্রাহক সেবা নিশ্চিত করতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ব্যবসায়ী উজ্জ্বল অধিকারী, সুনীল কুমার, ইমদাদুল হকসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

 আলোচনা শেষে দেশ, ব্যাংক ও গ্রাহকদের কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com