গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুর্গাপূজা নিয়ে প্রস্তুতিমূলক সভা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২১ পিএম
সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি: ০৭ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ সমূহে, নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৭ অক্টোবর ) টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায়
উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ, পূজা মন্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী সহ আরো অনেকে বক্তব্য রাখেন।