দিনাজপুরের পার্রতীপুরে আসন্ন দূর্গাপুজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পিএম

ওবায়দুল ইসলাম বাবু : 

 আজ পার্বতীপুর উপজেলা প্রশাসন, পার্বতীপুর, দিনাজপুর এর আয়োজনে বিকেল ৩:০০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন দূর্গাপুজা শান্তিপুর্ন ভাবে পালনে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়। পার্বতীপুরের ১০টি ইউনিয়ন ও পৌরসভার সকল কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, বিএনপি এর সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম শাহ, অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার ১৫০টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, হিন্দু- বৌদ্ধ - খ্রীস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক। সভায় বক্তারা বলেন, এবছর উপজেলার ১৫০টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা চলাকালীন সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, আইন-শৃঙ্খলা রক্ষা, মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com