জেসাবের ১৪৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫০ এএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের শিক্ষার্থীদের সংগঠন জয়পুরহাট স্টুডেন্ট’স এসোসিয়েশন, বগুড়া (জেসাব)-এর ২০২৬–২৭ সেশনের ১৪৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
আগামী এক বছরের জন্য অনুমোদিত এ কমিটিতে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষার্থীদের।
নতুন কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি জয়পুরহাটের শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সংশ্লিষ্টরা।
তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে জেসাব ঐক্য, শিক্ষা, সহযোগিতা ও সামাজিক কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।