পাঁচবিবিতে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্টে খেলোয়াড়দের পুরস্কার দিলেন থানার ওসি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

"মাদককে না বলুন, খেলাধুলায় ফিরে আসুন" এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ফেনতারা নাকুরগাছী যুব সমাজের আয়োজনে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ তামবিরুল ইসলাম।

পাঁচবিবি পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ রাকিব সরদারের এসময় সার্বিক সহযোগিতায় মাদক বিরোধী টুর্নামেন্টে এসময় উপস্থিত ছিলেন, মেহেদী হাসান, আমানুল্লাহ, রিফাত মন্ডল, মিনহাজ হোসেন, সাজু ও রিদয়।

খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার হিসেবে ট্রফি তুলে দেন। এসময় তিনি বলেন, যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের মাদক থেকে দূরে রাখবে। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে রিফাতে R'টিম,

মিনহাজের M'টিম, মেহেদীর MR'টিম ও

সাজ্জাদের S'টিম অংশগ্রহণ করে।

ফাইনালে রিফাতের R'টিম জয়লাভ করে এবং রানারআপ হয় মিনহাজের M'টিম।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com