হ/ত্যা নাকি সাধারণ মৃ/ত

পাঁচবিবিতে যুবকের ঝু/ল/ন্ত ম/র/দে/হ উদ্ধার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১০:০৪ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের পাঁচবিবিতে হাছান আলী ওরফে ভোলা (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার রাত ৮টার দিকে উপজেলার ধরঞ্জী গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ভোলা ওই গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, হাছান আলী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং ভারসাম্যহীন আচরণ করতেন। প্রায় ৫ বছর আগে স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর ৯ বছরের কন্যা সন্তান ও মাকে নিয়ে বাড়িতে থাকতেন।

ঘটনার দিন সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দেন তিনি। পাশের ঘরে থাকা মা বিষয়টি টের পেয়ে ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। নামানোর আগেই তার মৃত্যু হয়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com