পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাব বনাম লন্ডন সোনালী অতীত ফুটবল ক্লাবের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ম্যাচ বিষয়ে আলোচনা সভা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪১ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের পাঁচবিবির সাবেক ফুটবল খেলোয়াড়দের নিয়ে গঠিত পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পপুলার কিন্ডার গার্ডেন স্কুল মাঠে সংগঠনের সদস্য ও উপদেষ্টা মণ্ডলীদের এক আলোচনা সভা হয়। সভায় ক্লাবের সদস্য সচিব সাবেক ফুটবলার মেহেদী হাসান জানান, ২০২৭ সালে জানুয়ারি মাসে ইংল্যান্ডের সোনালী অতীত লন্ডন ক্লাবের সাথে পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। পাঁচবিবি মাঠে খেলতে আসো বিদেশি সকল সাবেক খেলোয়াড়দের সম্মান রক্ষা সহ সকল ব্যবস্থা করার বিষয়ে আলোচনা হয়। প্রীতি ম্যাচে পাঁচবিবির সকল সাবেক খেলোয়াড়দের সম্পৃক্ত করা এবং সবাই মিলে সুন্দর সুশৃংখলভাবে প্রীতি ম্যাচটি উদযাপনে সবাইকে সার্বিক সহযোগিতা করবেন বিষয়ে আলোচনা হয়।
আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা সাবেক ফুটবলার মোঃ আনোয়ার হোসেন দোলন, হারুনুর রশিদ হারুন, ভরত গোয়ালা, মান্নান প্রধান, বিপ্লব চৌধুরী, রেজাউল করিম বাবুল, জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, ফিরোজ হোসেন, শফিউল ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুল্লাহ, আবু কালাম, মাসুদ হোসেন, মহসিন আলী ফকির, জাহাঙ্গীর আলম রকি ও আকতার হোসেন বকুল।
প্রীতি ম্যাচটি পরিচালনা কমিটি গঠন নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে ক্লাবের সফলতায় উপজেলার সকলের সহযোগিতা কামনা করেন ক্লাবের নেতৃবৃন্দ। আগামী শনিবার আবারও বৃহৎ পরিসরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে ওই ম্যাচটি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে।