ভাতুরিয়া রাত্রীকালীন ফুটসাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পিএম

জহুরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়ন যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে রাত্রীকালীন ফুটসাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।

শুক্রবার (২ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৭টায় এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব আলহাজ্ব মোঃ জামাল উদ্দীন। গেস্ট অব অনার হিসেবে থাকবেন হরিপুর উপজেলা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মোঃ আবু তাহের।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৬নং ভাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ করিমুল হক, হরিপুর উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য জনাব মোঃ আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি জনাব মোঃ আব্দুস সামাদ মিলার, সহ-সভাপতি জনাব মোঃ আব্দুল গফফার প্রধান এবং ৬নং ভাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম প্রধান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হরিপুর উপজেলা বিএনপির সদস্য জনাব মোঃ মোজাফফর আলী (মাস্টার)।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং ক্রীড়ানুরাগীরা উপস্থিত থাকবেন।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং এলাকার তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।

আয়োজনে:

৬নং ভাতুরিয়া ইউনিয়ন যুব সমাজ,

হরিপুর, ঠাকুরগাঁও।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com