জয়পুরহাটের কৃতী সন্তান ড. মোঃ আজিজুল হক ইস্টার্ন ইউনিভার্সিটির পরিচালক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১১:২৯ এএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের কৃতী সন্তান ড. মোঃ আজিজুল হক বাংলাদেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটির অফিস অব দ্য অ্যাডমিশন-এর পরিচালক হিসেবে যোগদান করেছেন।
গতকাল রোববার তিনি নতুন কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহাম্মদ সোবহানী-এর কাছ থেকে অফার লেটার গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোঃ শামসুল হুদা উপস্থিত ছিলেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর ড. মোঃ আজিজুল হক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সম্মানজনক আচরণ, সহযোগিতামূলক মনোভাব ও গঠনমূলক পরামর্শের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ এবং রেজিস্ট্রার ড. আবুল বাসার-এর প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান।
নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে মহান আল্লাহর রহমত ও বরকত কামনা করে তিনি পরিবার, আত্মীয়-স্বজন, সাবেক ও বর্তমান সহকর্মী, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।
আরও পড়ুন
Scholarly Index-এর র্যাংকিংয়ে Library and Information Science বিষয়ে বিশ্বে ৯ম স্থানে নোবিপ্রবির সহকারী অধ্যাপক আতিকুজ্জামান
মতলবের নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
দৌলতপুর সীমান্তে ভারতে পাচারের সময় সাড়ে ৯ টন সার উদ্ধার