পত্নীতলায় ১৩০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলা উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ১৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিশ্নু চন্দ্র (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার উমা মহেশপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উমা মহেশপুর গ্রামের একটি বাড়ির সামনে কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে বলে জানতে পারে পুলিশ।

পরে সেখানে অভিযান চালিয়ে বিশ্নু চন্দ্রকে আটক করা হয়। উপস্থিত লোকজনের সামনে তার দেহ তল্লাশি করে ১৩ পাতায় ১০টি করে মোট ১৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার বিশ্নু চন্দ্র মহাদেবপুর উপজেলার আলী দেওনা পূর্বপাড়া গ্রামের সুপথ বর্মনের ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত বিশ্নু চন্দ্রসহ অজ্ঞাত আরও দুই মাদক কারবারির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com