ক্ষেতলালে বিএনপিতে একক প্রার্থী বাছাইয়ে ৭ সদস্যের সার্চ কমিটি গঠন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা বিএনপিতে প্রাতিষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে।
তৃণমূল পর্যায়ে দলীয় সিদ্ধান্তকে সুসংগঠিত করতে এবং প্রতি ইউনিয়নে একজন করে একক জনপ্রিয় প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে ৭ সদস্যের একটি বিশেষ টিম গঠন করেছে উপজেলা ও পৌর বিএনপি।
দলীয় সূত্র জানায়, প্রতিটি ইউনিয়নে তৃণমূলের মতামত ও জনপ্রিয়তা যাচাই-বাছাইয়ের মাধ্যমে একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী ঘোষণা করাই এই টিমের মূল লক্ষ্য।
৭ সদস্যের সার্চ কমিটির
খালেদুল মাসুদ আঞ্জুমান সভাপতি, ক্ষেতলাল উপজেলা বিএনপি আবু বক্কর সিদ্দিক সাধারণ সম্পাদক, ক্ষেতলাল উপজেলা বিএনপি
অধ্যক্ষ আলিম সভাপতি, ক্ষেতলাল পৌর বিএনপি
অধ্যক্ষ নাফিউল হাদি মিঠু সাধারণ সম্পাদক, ক্ষেতলাল পৌর বিএনপি ক্ষেতলাল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাবু বিএনপি নেতা (মাহমুদপুর)
ক্ষেতলাল উপজেলা বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
দলের স্থানীয় ত্যাগী কর্মী ও নেতাদের মতে, এ ধরনের সার্চ কমিটি গঠনের মাধ্যমে তৃণমূলের প্রকৃত ইচ্ছার প্রতিফলন ঘটবে। তারা আশা প্রকাশ করেন যে, এই কমিটি কোনো পক্ষপাতিত্ব ছাড়া সাধারণ মানুষ ও কর্মীদের কাছে জনপ্রিয় ও যোগ্য প্রার্থীকেই প্রতিটি ইউনিয়নে বিএনপির একক প্রার্থী হিসেবে ঘোষণা করবে।
ক্ষেত্র পর্যায়ে বিভেদ দূর করে একটি শক্তিশালী ও বিজয়ী প্রার্থী তালিকা উপহার দেওয়াই এই কমিটির মূল দায়িত্ব হবে বলে মনে করছেন স্থানীয় নেতৃবৃন্দ।