শাহ মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি স্বপন মাহমুদকে শোকজ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫৩ এএম
সোহাঈদ খান জিয়া, চাঁদপুর:
দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলা অমান্য করে জমি-জমা সংক্রান্ত বিষয়ে শালিস-বৈঠকে অংশ নেওয়া এবং সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহ মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে সদর উপজেলা বিএনপি।
রোববার (৪ অক্টোবর ২০২৬) চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী যৌথভাবে এই চিঠি ইস্যু করেন।
আরও পড়ুন
Scholarly Index-এর র্যাংকিংয়ে Library and Information Science বিষয়ে বিশ্বে ৯ম স্থানে নোবিপ্রবির সহকারী অধ্যাপক আতিকুজ্জামান
মতলবের নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
দৌলতপুর সীমান্তে ভারতে পাচারের সময় সাড়ে ৯ টন সার উদ্ধার