সোনারগাঁও পুলিশের দিনব্যাপী বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৭জন আটক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পিএম
সোনারগাঁও ( নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়২জন,মাদকসেবী১৩জন,পরোয়ানা ভুক্ত ৩ জন, সন্ত্রাস বিরোধী আইনে ১ জন এবং ডাকাতির প্রস্তুতি মামলায় ৬ জনসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোনারগাঁও থানা পুলিশ সূত্র জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান(পিপিএম) এর নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক পিপিএম এর নেতৃত্বে সোমবার (৫ অক্টোবর) সোনারগাঁও থানা বিভিন্ন এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
অভিযানে মাদকসেবী হিসেবে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসাদুজ্জামান নুর ওরফে আসাদ (৪২) ও শান্ত আহম্মদ রানা (২৪) নামে দুজনকে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়।
সন্ত্রাসবিরোধী আইনে মো. কামাল হোসেন (৪৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে ডাকাতির প্রস্তুতি মামলায় মো. পারভেজ (৩৬) প্রান্ত (২৮) মো. রোহান (২২) মো. ডালিম (৪৮) নাজমুল (২৮) ও মো. অন্তর (২৪) নামে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত মুন্না (৩৪), বদরুজ্জামান এরশাদ এবং মো. মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এ বং মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন
Scholarly Index-এর র্যাংকিংয়ে Library and Information Science বিষয়ে বিশ্বে ৯ম স্থানে নোবিপ্রবির সহকারী অধ্যাপক আতিকুজ্জামান
মতলবের নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
দৌলতপুর সীমান্তে ভারতে পাচারের সময় সাড়ে ৯ টন সার উদ্ধার